![]()
আমার গভীর উপলব্ধি
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
ভেবে দেখো— কেউ কারো নয়,
সবেতেই শুধু
একটুখানি ভালো লাগার অভিনয়।
প্রয়োজন ফুরালে সবাই দূরে চলে যাবে,
মাঝখান থেকে শুধু শুধু
একটা মন ভেঙে চুরমার হয়ে পড়ে রবে।
যে মাটিতে জন্ম আমার,
সে মাটি বলে— “তুই পর”;
যে মাটিতে মরব,
সেই মাটি বলে— “এটাই তোর ঘর।”
জন্মস্থান ছেড়ে
মরণস্থান পর্যন্ত—
একটি জীবনে
শুধুই স্থান বদলের গল্প…
মায়ের টান, মাটির টান,
উঠোনের টান, বাবার টান—
সবই নিস্তব্ধ ঘ্রাণের নিশ্চুপ গান,
ফিরে যাওয়ার টান
হয় খান খান।
যখন একা থাকি,
তখন শুধু ভাবি—
এই বুঝি কেউ এসে
দাঁড়াবে পাশে।
কিন্তু বাস্তবে কেউ আসে না…
সবাই শুধু স্বার্থ বোঝে;
অন্যের খবর কেউ রাখে না।
যদিও বা খবর পায়—
অজানার ভান করে
চুপচাপ কেটে পড়ে।
একই আকাশ, একই মাটি,
সামাজিক দায়বদ্ধতায় আমি হাঁটি।
আমাকেই গড়তে হবে নিজেকে,
আমাকেই গড়তে হবে সমাজ—
আমিই বদলাব,
শেষ অবধি।
আমি ছেলে নই— মেয়ে,
এটাই আমার মূল পরিচয়,
এটাই আমার গভীর উপলব্ধি।
আমার গভীর উপলব্ধি…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)