প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বপ্নে ভাঙে ঘর
উঠে দারুণ ঝড়,
ঝড়ো বাতাসে উড়ে ঘরের খুটি উড়ে ঘরের চাল,
ভাঙে কারো মন, ভাঙে কারো মায়ার জাল।

হয় সব এলোমেলো
যত্নে রাখা যা ছিলো,
বুকের সেল্ফে জমিয়ে রাখা ভালোবাসা গল্প পুথি
হারায়েছি সবি, তুমি ভালো থেকো যুথি।

দুঃখরা থাকে আকাশ মেঘে
সুখেরা পালায় বাতাস বেগে,
আমার বানানো স্বপ্ন ভাঙে সূর্যোদয়ের আগে,
ঝড়ে তুমি ঘুমাও নিশ্চিন্তে আমি থাকি জেগে।

ঝড়ের শেষের শান্ত আলোয়,
যায় চেনা রুপ ভালোয়,
কান্নায় তুমি দাও সান্ত্বনা হাসতে হাসতে,
শেষ টাই হয় শুরু আর কারো সুখ স্বপ্নে ভাসতে।
২৭/১০/২০২০

0

Publication author

1
আমি লিখতে ভালোবাসি আর ভালোবাসি কবিতা আবৃত্তি।
Comments: 1Publics: 11Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
অভীক মল্লিক
3 years ago

খুব ভালো লাগলো লেখাটি টা।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।