![]()
তোমার তরে কবিতা লেখা
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
কবিতা লিখলাম,
কত না-বলা কথা
শব্দের মালায় গাঁথলাম।
তুমি কৃষ্ণ হয়ে বাঁশি বাজালে,
আমি রাধা হয়ে শুনেই গেলাম।
তোমার বাঁশির সুরে যমুনা হলো মন,
কদমতলায় জেগে উঠল স্মৃতির ক্ষণ।
তুমি বাঁশি ছেড়ে দূরে চলে গেলে,
তুমি বাঁশি বাজিয়ে পথ বদলে নিলে,
আমি সেই সুর বুকে নিয়ে রয়ে গেলাম।
তুমি জানলে না,
রাত জেগে জেগে,
তোমারই কত ছন্দ সুর লয় এঁকেছি।
কাগজের বুকে ভালোবাসা মিশিয়ে,
তোমার নামেই কত উপমা লিখেছি।
তুমি কৃষ্ণ,
আমি বিরহী রাধা।
তোমার কাছে প্রেম,
আমার কাছে সাধনা।
আজও বাতাসে বাঁশির সুর ভাসে,
মন আমার হারায় তোমারই আশেপাশে।
তুমি নেই,
তোমার সুরের রেশ আছে—
আমার প্রতিটি কবিতার নিঃশ্বাসে।
আর কী বলব তোমায় মিতা,
তুমি কৃষ্ণ,
আমি রাধা।
মিতার সুরেই মিতার বেঁচে থাকা,
তোমার তরেই আমার কবিতা লেখা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)