একটি বেকার ছেলের জীবন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটি বেকার ছেলের জীবন
মোঃ সবুর মিয়া

আজ আমি এই সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছি,
বেকার জীবনের তপস্যা কেই বা করিবে।

যারা বন্ধু বান্ধব ছিলো তারাও আজ অনেক দূরে চলে গেছে।

আসলে, এই মূল্যহীন মানুষটির এত সজন হবেই কি করে।

যেখানেই যায় শুধু একটাই শব্দ !
ছেলেটা বেকার।

আজ আমি পরিবারের কাছেও বোঝা হয়ে যাচ্ছি।

বৃদ্ধ পিতা আর কিবা করিবে আমার জন্যে।
আমার পরিবারের ও তো ইচ্ছে ছিল,
তাদের সন্তান উপার্জন করিবে,
তাদের অন্ন জোগার করিবে-

কিন্তু পিতার অশ্রু টলমল আঁখি দেখিয়া আর ঘরে থাকতে পারিনা৷

গভীর রজনীতে বসে থাকি কোন এক রাস্তার মোড়ে।

চোখ দিয়ে অশ্রু ও বের হয় না।
বেকার জীবন বলে কি চোখের অশ্রু ও পর হইয়া গেল!

উপরে চেয়ে দেখি, বিশাল আকাশের চাঁদটিও নিঃসঙ্গ ভাবে দাঁড়িয়ে আছে।

জিজ্ঞাসা করি, ও চাঁদ তর জীবন ও কি আমার জীবনের মত নিঃসঙ্গ হয়ে গেছে !

চাঁদও আমার সাথে কথা বলছে না।
নিচু বংশে জন্ম নিয়েছি বলেকি আমার অপরাধ হয়েছে !

আমি চিৎকার করে বলি,
ও বিধি! এত সুখ কি আমার কপালে লিখেছো ?
আমি তো এত সুখ কখনো আশা করিনি।

পরিবারের সাথে দুবেলা অন্ন খেয়ে জীবনযাপন করতে চেয়ে ছিলাম।
এত সুখ আমি তো সহিতে পারবো না।

আর দেশের কথা কিবা বলিব,
আমাদের দেশে তো চাকরি পাওয়া আকাশ ছোঁয়ার মত।

নিচু বংশের জন্ম হয়ে এদেশে চাকরি পাবো তা তো কল্পনা মাত্র

তাই আজ এই সমাজের কাছে একটি মূল্যহীন পাত্র হিসেবে সুনাম অর্জন করিয়াছি৷

____________সমাপ্ত____________

(গ্রাম: রাহেলা, উপজেলা : বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ)

0

Publication author

0
আমি মোঃ সবুর মিয়া। আমার পিতার নাম: মোঃ লিয়াকত আলী এবং আমার মাতার নাম: মোছাঃ আসমা৷ আমার পিতা একজন কৃষক এবং আমার মাতা একজন গৃহিণী। আমার পরিবারে আমরা ৩ ভাই দুই বোন৷ বড় ভাই বিবাহিত, বড় বোন বিবাহিত এবং ছোট বোন ও বিবাহিত৷ পরিবারে মা বাবার সাথে আমি আর আমার
Comments: 0Publics: 12Registration: 15-11-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted