![]()
পথ শিশু
এ কেমন মলিনতার ছায়া!
পথ শিশুর আহ্লাদে।
দুমুঠো অন্ন জোগাড়ে
চলে লড়াই অহোরাত্র।
কোথায় হারালো আজ অন্নদাতা!
ঘন কুয়াশায়, তীব্র শীতে,
শীতবস্ত্র বিহীন কোনো এক রাস্তার মোড়ে
কাঁপছে ওই যে পথ শিশুটি,
তাকিয়ে আছে মায়াবী চাহনিতে।
শত দুঃখ, শত অজুহাত, শত বেদনের গল্প
তার হৃদয়ে জমানো রয়েছে।
কেউ ত নেই তাহার আর্তনাদ শুনিবার।
উপরে চেয়ে ডাকে বারে,
হে বিধাতা এত সুখ আমাকেই দিতে পারলে!
______0______
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)