প্রকৃতির প্রতিশোধ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে
ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে,
লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে
কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে।

বিজ্ঞানের যত অহংকার নিভৃতে কাঁদে
অদৃশ্য কীট করোনার মরন ফাঁদে,
কদম ফুলের রূপে মহামারী করোনার ভয়ে
আধুনিক বিশ্ব আজ খাঁচায় বন্দি লোকালয় ছেড়ে।

একবার ভাবি এইযে রাস্তা-দালান সারি সারি
করছে নিশ্চিহ্ন ঘাসফড়িং আর কত ঘাস কচি কচি,
ঝড়বৃষ্টি আর করাল করোনা মহামারী
শত দূষণের ফলে ভারাক্রান্ত আজ প্রকৃতি।

আজ মানুষ গৃহবন্দী মৃত্যুর সঙ্গে করে সন্ধি
এসব কিছুর জন্য আমরাই দায়ী মানবজাতি,
যেদিকে তাকাই চারিদিকে মুমূর্ষু পৃথিবী
কেউ শুনছে না মানবজাতির বেদনার আর্তি।

0

Publication author

0
আমি পড়তে ও লিখতে পছন্দ করি।
Comments: 0Publics: 10Registration: 23-02-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।