প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অভিপ্রায়
হাকিকুর রহমান

প্রশমিত হোক হৃদয়ের রক্তক্ষরণ,
উজ্জীবিত হোক আত্মার অনুরণন।

প্রজ্জ্বলিত হোক চেতনার বহ্নিশিখা,
জাগরিত হোক ভাবনার চিত্রলিখা।

বিকশিত হোক বিশুদ্ধ উপলব্ধি,
তিরোহিত হোক সংক্রুদ্ধ অভিসন্ধি।

আলোকিত হোক উদ্বুদ্ধ অর্ন্তদৃষ্টি,
বিতাড়িত হোক প্রলুদ্ধ অপসৃষ্টি।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।