প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দেশী
হাকিকুর রহমান

সস্তা কথায় ভিজেনাকো চিড়া
বস্তা পঁচা আলুতে যে কীড়া।

খাস্তা রুটি বেলা নয়তো সোজা
ফোকলা দাঁতের কথা যায়না বোঝা।

নজরানাটা দিয়েই পিড়েয় বসা
শোনা গেলো বউটা কানে ঠসা।

উদোর পিন্ডি বুধোর ঘাঁড়ে দিয়ে
পদ্মলোচন করলো আবার বিয়ে।

খ্যামটা নেচে পাচ্ছে বেজায় তালি
ধ্যামড়া মুখে দিচ্ছে কতই গালি।

আকাশ দেখো সেজেছে কোন সাজ
ঝড়ের সাথে হবে দেখা আজ।

চুনোপুঁটি করে বেশী বড়াই
খোলা জ্বালে তেঁতে থাকে কড়াই।

মুক্খু আমি বুঝিনাকো বেশী
ক্ষিদে পেলে খাবারটা খাই দেশী।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।