![]()
সুখ নামের পাখি
হাকিকুর রহমান
“সুখ নামের সুখ পাখিটা”
বন্দী হলো সোনার খাঁচায়,
ঝাপটে মরে বাইরে যেতে
কেইবা আছে তারে বাঁচায়।
ছিল সে একাই পড়ে
ছিল না তার কোন আশা,
হলোনাতো স্বপ্নপূরণ
অশ্রুজলে শুধুই ভাসা।
গেলো সব উধাও হয়ে
গেলো তারা কোথায় চলে,
গেলো চলে সকলই হায়
গেলো চলে কোন সে ছলে।
নিলোনা কেউতো ডেকে
নিলোনা কাছেতে আর,
দিলোনা হাত বাড়িয়ে
দিলোনা খুলে যে দ্বার।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)