হয়তো কোনদিন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হয়তো কোনদিন তুমি আর আমি
অনেক দূরে চলে গেছি
তবুও তোমার হৃদয়ে
আমার হৃদয়ে প্রেম জমে আছে।
তারপর সমস্ত দিন মিছে হয়
তুমি না থাকার প্রহর’গুলো।
আকাশের নীল মেঘগুলো
লাল গোলাপের পাপড়ি দিয়ে যায় আমাকে
যে গোলাপ তুমি দিতে আমাকে
ঠিক সেই গোলাপ।
তোমার দেওয়া গোলাপ
আমি তুলে রেখেছি যত্নে
নীল খামের চিঠি করে।
তুমি দূরে আছো তবুও
তুমি আমার খুব কাছাকাছি
হয়তো কোনো একদিন
হঠাৎ করে দেখা হয়ে যাবে
তোমারি মিষ্টি রোদের সোনালী শহরে।
তারপর সমস্ত দিন বিকালবেলা
হেমন্তের নীল প্রহরে
তুমি আর আমি
নক্ষত্রের জল ঢালি চাঁদের পাহাড়ে।

 

০৭/১০/২০২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।