![]()
আমি কি, তোমার কাছে,
বেজেই যাব, শুধু বেজেই যাব।
কেন বলতো?
আমার কি থামতে নেই?
বিসর্জনের পর কাঠামো,
যেমন ভেসে যায়, ভেসে যায়,
জলে, জলে কতদূর!
রঙ, মাটি,সাজ,
সব’তো ডুবিয়ে দিয়ে বসে আছি।
আগের আমাকে চিনতে পারো?
তুমি উৎসব!
তুমি বার, বার ঘুরে আসো।
আমি শান্তি,
তোমায় সাজিয়ে, সে কারনে,
গলা-বুক-জলে, ডুবে থাকলাম।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)