প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অক্ষমতা
আহমেত কামাল

অনেক চেষ্টায়ও
সৌজন্যতা মেলেনি

জীবন থেকে
সরে যাচ্ছে সকল পদ খাদের দিকে

আমরা তো কখনও বিপরীতমুখী ছিলাম না
স্বপ্ন কিংবা কারো গল্পের?

তবুও তুমি
মেঘ ঠেলে ঠেলে আমার দিকেই পাঠাও

অসম বৃষ্টিতে আমিও যেন
পালকভেজা এক পাখি

কিছুতেই মিলছে না সক্ষমতা
ওড়ার কিংবা
লুকোবার

0

Publication author

0
Comments: 0Publics: 87Registration: 25-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।