নীল ডায়েরির কবিতা-২৫

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রক্তচিহ্ন আমার পথের হেড লাইনে

বর্ণ-বিবর্ণ চিলেকোঠার কারাগারে

তার সম্মুখে বিদ্বেষ 

দ্বিমত বুদ্ধির বৃদ্ধ নখে।

অভিনয় সবই বোধহয় অভিনয়

নতুবা অভিমানী শক্তি নিয়ে আসে

অভেদের জীর্ণ প্রাচীরে।

তাঁরা ভুল করেছিল এখানে এসে

অথবা আস্থা হারিয়েছিল ব্যবচ্ছিন্ন চিত্রে।

 

 

কারা যেন বিশ্বাসী শক্তিকে নিয়ে গেল কেড়ে

মানুষকে তাঁরা বোকা বানালো

কিছুটা আলতো সংলাপের নিবেদনে।

আরোগ্য পেয়েছিল জাতি হয়তো আলপিনে

চুপিসারে কারাকক্ষ পেনসিলে আঁকা ছবিতে।

  

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।