মনের দাবানল – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

– পার্থ বসু
ঐ দাবানল ছড়িয়ে বনে,
বনে নয় তোমারি মনে।
জ্বলছে সে অবিরত,
পারে সে জ্বলুক যত।

জ্বলতে দাও তাকে
করোনা যে মানা,
জ্বলে পুড়ে থেমে গেলে
পাবে তুমি খাঁটি সোনা,

কাচা মাটি দিয়ে গড়া সে
ইট জলে গলে যায়,
পোড়ে সে আগুনে যদি
তবেই সে ইমারত হয়।

জ্বলে পুড়ে ছাই হোক
আছে যত মনে জঞ্জাল,,
লাগে যদি লাগুক তবে
এই মনে আজ দাবানল।।

0

Publication author

offline 6 months

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 35Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
শারমিন ইসলাম শর্মি
3 years ago

সুন্দর!

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।