![]()
আগল আঁটা
হাকিকুর রহমান
দুয়ারে আমার আগল আঁটা
চাইলে কি আর পারিবো খুলিতে,
হৃদয়ে বিঁধিলো মৃণাল কাঁটা
অন্তর দীঘিতে কমল তুলিতে।।
ছাড়িয়া গিয়াছে বহুদিন হলো
ভাঙ্গিলো সকলই মুখের বুলিতে,
দিনের দাহতে সারাক্ষণ গেলো
তবুও তাহারে পারিনে ভুলিতে।।
আকাশ আমার ভরায়ে দিলো
ভগ্ন মেঘের বাঁধন পুলিতে,
যুঁথীকা ফুলের সুবাস মেখে
তথাপি কেন যে পারিনি দুলিতে।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)