রাষ্ট্রবিরোধী কবি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যে দিক থেকেই দেখ,
রাষ্ট্র্র বিধিবদ্ধ খুনী ছাড়া কিছু নয়,
দিনরাত সন্ত্রাস করছে জড়ো।
প্রকাশ্য দিবালোকে, অপ্রকাশ্য রাতে
আইন প্রয়োগ করে মানবিকতার সমস্ত আইন ভেঙে দিচ্ছে যে রাষ্ট্র, তাকে আমি চাই না।
উর্দি পরা বা উর্দিবিহীন, মানুষখেকো ব্যবস্থার অবিচলিত সেবকদের আমি ভয় পাই না।
আমি রাষ্ট্রবিরোধী কবি, সাহস থাকলে জেলে ভরো।
*****************************************
বঞ্চিত মানুষের জন্য সদাজাগরুক, রাষ্ট্রীয় অত্যাচারের শিকার কবি ভারভারা রাও-কে মনে রেখে কবিতাটি লিখেছি।
0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
এ কে দাস মৃদুল
4 years ago

চমৎকার উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। ভালো থাকবেন সর্বদা ।। শুভ রাত্রি

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।