![]()
যা কিছু ঘটবে সব হয়ে গেছে মূলত।
পরে হবে ভেবে আমরা ভুলবশত
ধরে নিচ্ছি সময় এগিয়ে যাচ্ছে।
সময় যা চাকার মতো ঘোরে
সময় যা ধুলোর মতো ওড়ে
সময় যা ধাঁধার মতো নাচছে
তাকে তিন তিনটে ভাগ করে
পূর্বাপর রয়েছি এক ঘোরে;
প্রতি ভাগে ঘটনা কিছু আছে।
আসলে যা হয়ে গেছে তা
ঘটবে পুনঃ, খালি অপেক্ষা
আগামী কবে অতীতে পৌঁছাচ্ছে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)