সবাই বিকোয়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সবাই বিকোয়
হাকিকুর রহমান

কেউবা বুদ্ধি বিকোয়
আর বসে বসে খায়,
কেউবা নির্বুদ্ধিও বিকোয়
আর ভালোভাবেই পাতপুরে খায়,
কেউবা কথা বিকিয়েই জীবন কাটায়
তাতো, দিব্বি কাটায়।

কেউবা জালভর্তি মাছ ধরে বিকোয়-
তারপর শাকান্ন খায়
আর ঘরভর্তি লোকগুলো
জালেতে মাছের গন্ধ শোঁকে,
কেউবা গাভীর দুধগুলোকে চিপে চিপে
শুকিয়ে ফেলে বিকোয়-
তারপর শাকালু সেদ্ধ করে খায়
যদিওবা শুকনো বকনটা শুকনোই থাকে।

কেউবা ক্ষয়ে যাওয়া শরীরটাকেই বিকোয়-
আর খরচাপাতি চালায়,
কেউবা অনিচ্ছা সত্বেও স্বপ্নগুলোকেই বিকোয়-
তারপর অনায়াসে দিনের পাট চুকোয়।

তা বিকোয়,
সকলেই কম-বেশী, কিছু না কিছু বিকোয়-
নইলে জঠরের উনুনে খড়ি দেবে কে?

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।