অন্তরালে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অন্তরালে
-ভাস্কর পাল

অজান্তেই অন্তরালে বেঁধেছি তোমারে
সেই দিনটি ভুলি কেমনে!
সেই তোমায় লেখা প্রথম চিঠি,
যা দিতে পারিনি আজও;
বলবো বলবো করে তোমায়
মনের কথাটা বলা হলো না তবুও!
পূর্ণিমার চাঁদ হয়ে এসেছো পাশে,
প্রতিটি রাতে আমার আকাশে।
অজান্তেই মনের গভীরে তুলেছো জ্বেলে
স্বচ্ছ, শান্ত প্রদীপ।
সেই প্রদীপের শিখা হয়ে,
আমার জীবন আলো করে-
নিজে পুড়ে ছাই হলে,
সেই দিন আমি ভুলি কেমনে!
যেদিন তুমি আমায় নিয়ে বেঁধেছিলে গান
তোমার অন্তরালে….

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।