ফুল ~ পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাতের রজনীগন্ধা তুমি,ভোরের শিউলি,,
দীঘির কমল তুমি,গোলাপের কলি।
চম্পা চামেলি তুমি, তুমি যে বকুল,
চন্দ্রমল্লিকা বা পলাশ ও শিমুল।
বর্ষার কদম তুমি, তুমি পারিজাত,
তুমি যে হাসনাহেনা তাই সুগন্ধিত রাত।
বেল মালতী তুমি,তুমি ঐ কৃষ্ণচূড়া,
কেমনে সাজাবো ঘর তোমাকে যে ছাড়া।
টগর যে তুমি ওগো তুমি ঐ জুই,
অপরের ফুল তুমি,কেমনে যে ছুঁই ।
আজ অচিন বাগিচায় তুমি রয়েছো যে ধরে,,
তাই আমার মনের বাগান গিয়েছে যে মরে,,
শুকিয়ে গিয়েছে ডাল, ঝরে গেছে পাতা,
রয়ে গেছে শুধু আজ কত শত ব্যথা,,
তোমার কারণেই কতো হয়েছি ব্যাকুল,
বুঝিনিতো আমি কভু ‘তুমি অন্যের ফুল ।

0

Publication author

offline 6 months

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 35Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।