বাংলা কবিতা

একটি কথা বলার ছিল

একটি কথা বলার ছিল ফুলের সাথে গভীর রাতে নক্ষত্রের আলোয়। একটি কথা বলার ছিল মেঘের সাথে আকাশ থেকে আকাশের আড়ালে। একটি কথা বলার ছিল পাহাড়ের সাথে চোখের বিছানায় পালক সাজিয়ে। কি কথা বলতে চেয়েছি! কি বা তাহা হারিয়েছি নীল প্রান্তরের…

0
Read Moreএকটি কথা বলার ছিল

একদিন শুধু তোমাকে

একদিন শুধু তোমাকে  দূর সীমানার অভ্যন্তরে দেখেছিলাম আকাশের অর্ধচন্দ্র জেগে জেগে। বহু বছরের পর একটি গোলাপ ফুটেছিল আবার আমার হৃদয়ের গভীরে।     শেষ হলো আবহকাল নক্ষত্র রাত্রি জ্যোৎস্নার আলো নিভে নিভে কাজল লতা পায়ের নুপুর। আকাশে তারার মেলা নীল…

0
Read Moreএকদিন শুধু তোমাকে

চাইলেই পাওয়া যায়না

চাইলেই পাওয়া যায়না হাকিকুর রহমান দেখেছোকি ওই যে কুঞ্জলতা, ঝুলে আছে শাখা জুড়ে- কি মায়াবী, মোহনীয়, স্নিগ্ধতা ছড়ায় নিজের বেদনাকে লুকিয়ে রেখে। ওই যে রজনীগন্ধা, নিজেই নিজের ঘ্রাণে বিহ্বল- চিত্তে লয়ে পরিশুদ্ধতার স্বরূপ বিলায়ে দেয় নিজেকে অকাতরে, বিদীর্ণ বক্ষে যদিওবা…

0
Read Moreচাইলেই পাওয়া যায়না

যুগল কবিতা-৫

যুগল কবিতা-৫ ছড়া- উজান ঢল-১: হাকিকুর রহমান উজান ঢলে নামলো বান ভেসে গেলো চাষীর ধান। বানের পানি ছলছলায় ভিটে-বাড়ি সব তলায়। বাঁধ ভেঙ্গে ঢুকলো পানি ডুবিয়ে দিলো ঘরের ছানি। নেবে কোথায় ঠাঁই যে তাই ঠাঁইটা নেবার জায়গা নাই। চাষীর এবার…

0
Read Moreযুগল কবিতা-৫

কোথায় যেন দেখেছি, প্রশ্ন কর আমাকে।

অদ্ভুত, অদ্ভুত খেয়াল আসত, তোমার জন্যে বার, বার, কখনও থাকতে ইচ্ছে করে, আবার কখনও হারিয়ে যেতে। কখনও ইচ্ছে করত একছুট্টে, মনে করিয়ে দিই তোমায়, আমার জন্য অপেক্ষা কর, রজনীগন্ধার দল বেড়ে উঠছে। কিন্তু খেয়ালগুলো যখন আসে, খেয়ালগুলো নিজের করে না।…

0
Read Moreকোথায় যেন দেখেছি, প্রশ্ন কর আমাকে।

পান্তহারা

দিনরাত চুপচাপ বসে আছি নেই কাজ টুপটাপ দেয় ডুব ঘোমটার পান কৌটি। কচমচ ভাঙে বাঁশ প্রকৃতির ই সৃষ্টি বনগাছ দেয় ফুল মনের ই কৃষ্টি। ধুপধাপ পড়ে তাল বনের ই প্রান্তরে, প্যাক প্যাক করে ওই নদীর ই হাঁসটি। ঘেউ ঘেউ করে…

0
Read Moreপান্তহারা

এক দুই তিন

একের পর দুই দুই এর আগে এক দুই এর উপর তিন। সংখ্যা গোনার গোলক ধাঁধায়      এক দুই তিন  বড়ো থেকে ছোটো  ছোটো থেকে বড়ো ঠিক কে আমি ভুল করিনা ভুলকে করি ঠিক। এক ও তিনের মধ্যে দুই সংখ্যা…

0
Read Moreএক দুই তিন

ছড়া- শরতের সকাল

ছড়া- শরতের সকাল হাকিকুর রহমান বিলের জলে সিনান করে সাদা বকের দল, শরৎ কালের এই সকালে বায়ু সুনির্মল। মাছরাঙাটি বসে আছে নলখাগড়ার ডালে, সিন্ধুঘোটক গা শোকালো কংশ নদীর নালে। মাতামুহুরী, ইছামতি শুকিয়ে হলো সারা, কোন মতে বয়ে চলে নেইকো আগের…

0
Read Moreছড়া- শরতের সকাল