হেমন্তের গান
একটা খাঁচা আছে। একটা খাঁচা আছে, যা ভেঙে গেলে হেমন্তের পাখীরা উড়ে যায়; হেমন্তের পাখীরা উড়ে যায় ডানা ঝাপটিয়ে… ডানা ঝাপটিয়ে খোলা আকাশে। খোলা আকাশে মেঘেদের কোলে খেলা করে, খেলা করে এ মেঘ থেকে সে মেঘে… এ মেঘ থেকে সে…
একটা খাঁচা আছে। একটা খাঁচা আছে, যা ভেঙে গেলে হেমন্তের পাখীরা উড়ে যায়; হেমন্তের পাখীরা উড়ে যায় ডানা ঝাপটিয়ে… ডানা ঝাপটিয়ে খোলা আকাশে। খোলা আকাশে মেঘেদের কোলে খেলা করে, খেলা করে এ মেঘ থেকে সে মেঘে… এ মেঘ থেকে সে…
রাতের রজনীগন্ধায় সেজে নিশিকন্যার গলি থেকে রাজপথে প্রবেশ নিষেধ! কখনোও অন্তরাল শঙ্খবেলা, আকাশ ছোঁয়া কখনোও মেঘ, এপার ওপার পালঙ্ক… প্রান্তরেখায় সঙ্গিনী সে। অপরাজিত পিপাসা সোনার খাঁচায়, জীবন সৈকতে ছদ্মবেশে একা মেয়ে দৌড় দেয়, অমৃতকুম্ভের সন্ধানে… দেখেও কেউ দেখে না, কেউ…
একটা গোটা সন্ধ্যা বৃষ্টি, তোমায় দিলাম; তুমি ভিজলে, মনের আঙিনায় দাঁড়িয়ে আলো আঁধারির মায়াবী ক্ষনে; তুমি নেচে উঠলে ছলাৎ-ছলাৎ বাতাস লজ্জা পেলো ৷ একটা গোটা শ্রাবন, তোমায় দিলাম; তুমি বইলে, ঝর্নার ধারায় পাহাড়ি জলপ্রপাত হয়ে; তুমি আলিঙ্গন করলে খরস্রোতা গতি…
গৌড়াধিপতি দেবপাল–তিনি পরমভক্ত ধার্মিক, সুশাসক নৃপ–রাজ্যে শান্তি বিরাজিত চৌদিক। দেবমন্দিরে মনোহর শ্যাম–দিব্যবিগ্রহ, কনকমূর্তি কৃষ্ণে ভজেন দেবপাল অহরহ। তিলক–ললাম,মাথে কেকীপাখা–মোহন মুরলী করে, নিক্কণ বাজে চরণকমলে–রাজার চিত্ত হরে। রাজকার্যেই ব্যাস্ত–তথাপি অনিবার শ্যাম ধ্যান, তাঁহার শোভায় রাজ–অন্তরে আনন্দ অফুরান। প্রতি প্রত্যুষে স্নানের অন্তে…
মা্নুষের চিত্তে যবে আমিত্বেরই বাস, জানবি তবে আসন্ন তার চরম সর্বনাশ। আমার আমার ক’রে যখন মানুষ অহংকারী, ভাবে আমি অনেক ধনী–অর্থ ভুরিভুরি, কেহ বা করে নিজের করে দেবত্বেরই আরোপ, হারায়ে ফেলে সত্তা আপন–শুভবুদ্ধির লোপ, তখন থেকেই ঈশ্বরের সংগে ব্যবধান, আমিত্বের…
জানো কি সেদিন সাত সকালে কৈলাসে মহাকাণ্ড! ভোলা মহেশ ধমকে ওঠেন–সব কটা অপোগণ্ড। বকছ কেন–কি হয়েছে – দেবী আসেন ছুটে, ভোরের বেলার শরীরচর্চা গেলই বুঝি টুটে। বলেন বাবা – শুনেছ কি ছেলেমেয়ের কথা, তোমার জন্যে আজকে ওদের বিগড়ে গেছে মাথা।…
বসে আছি আরামদায়ক কেদারাটির মাঝে, সূর্যদেব অস্তাচলে,কর্মহীন সাঁঝে। তালাবন্ধে কাটছে জীবন–সবই কেমন রুক্ষ, কোরোনামারী জীবাণু থেকে সুরক্ষাই লক্ষ্য। অতীত আজও বর্তমান–সোনালী প্রাণবন্ত, কেমন কোরে কেটে গেলো ত্রিষষ্টি বসন্ত। স্মৃতি অতি মধুর বটে – করি রোমন্থন, সময় যন্ত্রে চড়ে পিছে তাকায়…
কিনলাম চাল ডাল আটা ভুরি ভুরি, দুধ আছে কয় ড্রাম স্বস্তিতে ভারী। ইন্জিন সানড্রপ তেলের সাগর, চিনি কি লবণে ভরে রান্নার ঘর। গুঁড়োদুধ চা কফি কম যায় কিসে, আলমারী গিয়েছে বিস্কুটে ঠেসে। আর চানাচুর ঝুরিভাজা প্যাকেটে ভরা, রান্নাঘরেতে ঘি আছে…