মুমূর্ষু
যা কিছু শেষ হওয়ার কথা- শেষ হলেই ভালো। নাকে নল, হাতে স্যালাইন কিংবা রাস্তায় ব্যারিকেড করে- কয়েকটা নিঃশ্বাস, প্রাচীন বছর কোনোকিছুই আটকে রাখা যায়না। তবে আরও ভালো হত- যদি একটু একটু করে শেষ না হয়ে দশমির সন্ধ্যার ফাঁকা চালার প্রদীপের মত অন্তত একবার- দপ করে জ্বলে উঠত। অন্তত একবার সোজা হয়ে দাঁড়াত। একবার ঐ ব্যারিকেড ভেঙে প্রকাশ্য রাস্তায় আমার হৃদপিণ্ড ছিঁড়ে নিত।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)