প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঝরে যাওয়া শালি ধান কুড়োতেই

ঝরে গেল কাল,

আর কত কাল কত জনম বাঁচলে তুই

আমারে বাস তেল কিনে দিবি?

তেল বিনে দীঘল চুল আমার সজারের কাঁটা

ছোঁয়াতেই ঝরে যায় ঝরা পাতার মত,

এই চুলকেই একদিন আদর করে ডেকেছিস,

বর্ষা শেষের রাত,

পড়শীরা ডেকেছে জলপ্রপাত, জলপ্রপাত

হিংসুকরা  ডেকেছে শাকচুন্নীর জটা, বটের ঝুরি,

আচ্ছা সত্যি করে বলতো

তেলের দোকান কি সব ঝরে গেছে

ঝরা পালকের মত ?

 

হবে হয়তো,

জনমও ঝরে গেছে প্রায় ঝরা বকুলের ন্যায়

পরের জনমে ঠিক তুই দিবি তাইনা?

 

আচ্ছা তখন আমি কি তোর হব ?

যদি না হই দাবী নেই,

হলে বাস তেলটা কিনে দিস কিন্তু ,

এটা যে আমার বড্ড ঝরে যাওয়া শখ।

 

 

0

Publication author

0
Comments: 5Publics: 24Registration: 21-07-2020
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
সুজিত
5 years ago

খুব সুন্দর কবিতা…

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।