অনু কবিতা

তালকানা (রুবাই)

মাটির গড়া পিঞ্জিরাতে মেয়াদ লিখে দুই গানা, পুষছো তাতে দমের পাখি বাঞ্ছা দিয়ে চার আনা। আমায় তবু রাখলে তুমি চৌকি দিতে ওই দ্বারে, ছটফটানি দেখেই আমি আজ যে প্রভু তালকানা!

0
Read Moreতালকানা (রুবাই)

অনু কবিতা

দিন যায় কাল ঘড়ি উপেক্ষা করে বুকের খাঁচায় অতৃপ্তিরা টিকটিক চলে কেমন জীবন শুধু ব্যর্থতার দহনে পুড়ে অর্থের ন্যূনতায় সুখ স্বপ্নরা মুখ থুবরে মরে।।

0
Read Moreঅনু কবিতা

চলছে জীবন!

লাত্থি দিলে কেউ আমাকে দিচ্ছি আমি তার পাছায়, ধাক্কা দিলে বলছি রেগে আজকে তোরে কে বাঁচায়। এই কি জীবন! রাত্রে দাবি সকাল হলেই ভাঙছি চাবি এমনি ভাবেই চলছে জীবন ধড়ফড়িয়ে রোজ খাঁচায়। অবসরে? ঢের ভাবি তাই আড়াল থেকে কে নাচায়!

0
Read Moreচলছে জীবন!

অনু কবিতা

মনটা আমার সূতা কাটা ঘুড়ি নীল আকাশে গাঙচিল হয়ে ডানা মেলে উড়ি, মনটা আমার সূতা কাটা ঘুড়ি অচিন দেশের দক্ষিনা বাতাসে কষ্ট লুকিয়ে সুখের ফেরারী হয়ে উড়ি।।

0
Read Moreঅনু কবিতা