প্রাণের টান (টায়োলেট)
চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে! সাজলে ঘুড়ি দাও কে তুমি লাটাই ধরে টান? দিন রজনী রয় যে আশা শ্যামল আঁচল জুড়ে! চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে! খুব ভাবি আজ হৃদয় দোলো কোন বাঁশরির সুরে!…
চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে! সাজলে ঘুড়ি দাও কে তুমি লাটাই ধরে টান? দিন রজনী রয় যে আশা শ্যামল আঁচল জুড়ে! চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে! খুব ভাবি আজ হৃদয় দোলো কোন বাঁশরির সুরে!…
ঢেউয়ের বুকে মিশছে রে ঢেউ নাচন তুলে নীল জলে, আজ যমুনার চাঁদ সিতারা খুব যে রূপে ঝলমলে! জপছি বসে ঢের এ’ রাতে মন্থনে যা তোর স্মৃতি, বল না সখী কে দেবে এই ভাবনা থেকে নিষ্কৃতি?
সত্যি কি ভাই! শুনতে পেলুম ঢাকতে বায়স ঘাড়, রেত দিয়ে আজ দিচ্ছে নাকি মগজটাতে ধার?
(১) শিশির শিশির, হোক না ছোট ঠিক মৌসুমে নেমে নিজকে ক্ষয়েই বৈঠা ধরে কৃষির, দিবস দেখে হিংসা করে সম্মতি দেয় কে সায়? জানছি তা নয় নিশির। (২) ডাগর সাগর, বুকের ভূমে গড়লে নিতি ক্ষত চাইলে ক’জন জ্বালতে পারে আগর, একটু…
আর দ্যাখতে পারছিনা রক্তমাখা লাশ আর শুনতে পারছিনা পিতা হারা সন্তানের আহাজারি! আর দ্যাখতে পারছিনা সন্তান হারা মায়ের বিমর্ষ মুখ আর শুনতে পারছিনা বিধবা নারীর বিলাপিনী রোদন! কেউ একজন জাগো – আওয়াজ তুলো পৃথিবীর সকল মারণাস্ত্র ধ্বংসের।
(১) ফরিয়াদী হলে মন বিশ্বাস রেখো চলতে সু-পথে ফরিয়াদী হলে মন, পুত্রের বুকে খুঁজে ফিরে পিতা স্বর্গের বাতায়ন! (২) কন্যার মায়া মাতা ও পিতার ভুখা পিঞ্জরে সখ্য গড়লে র্যালী, ফেস্টুনে লেখে কন্যার মায়া সবচে’ শক্তিশালী!
খোলে দিয়েছি স্মৃতির কপাট পবনে ভেসে ভেসে আসছে ঘরে! ২০০৮ সালের আজকের এই রাতে উষ্ণ চুম্বন ধুইতে স্নানে গিয়েছিলে প্রাতে। ভুলে গিয়েছো তুমি কি কথা দিয়েছিলে হাত রেখে হাতে।
মানছি না হয় পোক্ত এ’ কাজ বলবে কি ভাই হেতু! খাল কেটে ক্যান ভূমির পতি গড়তে রাজি সেতু?