অনু কবিতা

তুমি কোথায়

তুমি কোথায় আছ আমি সত্যিই জানিনা তবে আমার মন’এ নেই এইটুকু জানি। নাহলে ও এত খরায় ভোগে? তবে কী জানো- আকাশের দিকে তাকালেই দেখি তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো। তাতে আমি ভিজে একাকার হই, তবু তুমি মন’এ আসোনা! নাহলে ও…

0
Read Moreতুমি কোথায়

ভাবি বসে গাছতলে

দুই পেঁচকের ঝগড়া শুনে ভাবি বসে গাছ তলে, আমরা কেন ছিলাম মেতে বাদুর সাজার কোন্দলে! হতাম যদি নীল গগনে তুমি আমি চাঁদ তারা, ঘোর কি দেখে অক্ষি যুগল ক্ষণিক হতো বাক হারা!

0
Read Moreভাবি বসে গাছতলে

অজানা

অজানায় আছে আনন্দ জানার থেকেও মনের রঙ কী তা কে জানে তবু ছড়িয়ে পড়ে আপন খেয়ালে প্রেমের ফাগুন লাগলে, আকাশের বিশালতা কত কী জানি তবু ওখানেই বাস করেন সৃষ্টিকর্তা যাঁর নাম জপি দিবস যামী। — অর্ঘ্যদীপ চক্রবর্তী

0
Read Moreঅজানা

পরমাণু (পাঁচটি)

(১) একাই আশির মান আত্মার টানে কখনো যে কেউ অন্তরে দিলে বাস, দেখবে সে বয় প্রয়োজন কালে একাই আশির শ্বাস। (২) আমাদের বাস বহুদূর থেকে একদিন এসে বসেছিলে বলে পাশে, আজও জেগে আছো হৃদয়ের কোণে ঘুরি আমি দূর বাসে। (৩)…

0
Read Moreপরমাণু (পাঁচটি)

ভালোবাসার মাঝে যদি একটা ফাঁক চলে আসে তবে বিরহ সৃষ্টি হবে না কোনোমতে

ভালোবাসার মাঝে যদি একটা ফাঁক চলে আসে তবে বিরহ সৃষ্টি হবে না কোনোমতে। আবার ভালোবাসা যদি একঘেয়েও হয়ে থাকে তবে আবেগের ঘাটতি হবে সেক্ষেত্রে।

0
Read Moreভালোবাসার মাঝে যদি একটা ফাঁক চলে আসে তবে বিরহ সৃষ্টি হবে না কোনোমতে

আমি তোমাকে না ভালোবাসলে জানতাম না সুন্দরের প্রকৃতি কিরূপ।

আমি তোমাকে না ভালোবাসলে জানতাম না সুন্দরের প্রকৃতি কিরূপ। আমি তোমাকে আবার ভালোবেসেও ভুল করেছি। কারণ, ভালোবাসার পর থেকে আজ অব্দি তুমি আমার চিন্তা কল্পনা ভাবনা কোনো কিছুতেই ধরা দাওনি।

0
Read Moreআমি তোমাকে না ভালোবাসলে জানতাম না সুন্দরের প্রকৃতি কিরূপ।

যেদিন থেকে আমার বাসস্থান হবে মাটির ভিতর সেদিন থেকে তোমার স্বপনে উদয় ঘটবে আমার

বেঁচে থাকতে কোনো দিন তোমায় ছুঁতে পারিনি। যেদিন থেকে আমার বাসস্থান হবে মাটির ভিতর সেদিন থেকে তোমার স্বপনে উদয় ঘটবে আমার। সেই স্বপনের জালে তোমাকে দৃঢ় আলিঙ্গন করে তোমার দুই ঠোঁটে চুম্বন করব।

0
Read Moreযেদিন থেকে আমার বাসস্থান হবে মাটির ভিতর সেদিন থেকে তোমার স্বপনে উদয় ঘটবে আমার

প্রেমের বর্ণ কী আর যায় ধরা

প্রেমের বর্ণ কী আর যায় ধরা কখনও গভীর সে কখনও বা তীর, সোনালী বিকেল রোদ বেলাভূমি জুড়ে এঁকে যায় অনুভূতি এই পৃথিবীর।

0
Read Moreপ্রেমের বর্ণ কী আর যায় ধরা