প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটু পরেই যমদূতেরা আসবে;
আমার বিদেহী আত্মাকে নিতে,
জন্মাবধি ভিতরে যার এক পাপাত্মার বাস,
তাকে আর রুখবে কিসে?
কিছু দিন সুখে থাকো তোমরা,
আমি আবার আসবো ফিরে।

আমি একবার মরেছিলাম,
বক্ষে বিদ্ধ তীরে মাখা সেই
নিখিল বিষের দংশনে,
রক্ত মাখা সেই দশানন দেহটা
লুটিয়ে পড়েছিলো যুদ্ধের দামামায়,
সাগর পাড়ের ঐ রাক্ষস রাজ্যে।

আমি আবার মরি,
স্বর্গ দেবীর অস্ত্রের আঘাতে,
মায়ায় ঘেরা সেই পর্বতের পাদদেশে,
আমার মস্তক বিহীন দেহ
লুটিয়ে পড়েছিলো তাঁরই চরণে,
যে দিয়েছিলো অমৃত বর।

আমি বারবার মরি,
সকালে মরি, বিকালে মরি;
সৃষ্টের পালনে দুষ্টের দমনে,
চারদিকে ঘুরে ফিরে আমার বিদেহী আত্মা,
যখন তখন, যার তার মধ্যে;
আমি ঢুকে পড়ি অনায়াসে,
এবার তোমরা মারো আমাকে,
নয়তো চিরতরে থেকে যাবো।

আমি এইবার মরবো তোমার হাতে,
চালাও ছুরি, করো আঘাত;
চালাও তোমার যত আছে মৃত্যুবাণ,
বের করে নিয়ে আসো,
বুকের ভেতর লুকিয়ে থাকা আজন্ম শয়তানটাকে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।