আজ সবাই মোরা শিক্ষক Aj Shobai Mora Shikkhok

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আজ সবাই মোরা শিক্ষক
কলমে— সুব্রত পন্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (দ্বিতীয় খণ্ড)

মতাদর্শে আজ সবাই মোরা শিক্ষক—
কেউ ব্যবসায়ী, কেউ ভক্ষক, কেউবা তক্ষক।

দাঁড়াও এসে, জ্ঞানের ভিক্ষুক;
আয়না হোক— তোমার-আমার আদর্শ পরীক্ষক।

গুরু হয়ে খোলাও জ্ঞানচক্ষু,
জ্ঞান-অস্ত্রে তৈরি করো অজস্র সমাজরক্ষক।

জ্ঞান অর্জনে নেই দ্বিধা,
সুযোগে জ্ঞান-বিতরণে অসীম সদিচ্ছায় চেনাও অক্ষর।

সৎ চরিত্রবান, সক্রিয়, উদ্যোগী,
দায়িত্ববান, সত্যবাদী শিক্ষিতরাই তো আসল শিক্ষক।

শিক্ষার ভারে শিক্ষক,
দীক্ষার ভারে শিক্ষক—
সত্যিই! আজ সবাই মোরা শিক্ষক।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 105Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted