শীতের চাদর আর উষ্ণ রোদের ছোঁয়া
আর একটু কফি
শেষ বেলার সূর্য ;
নেমে আসে পাহাড়দেশে
একটু কারামেল কফি আর সাথে
অলিভ গারলিক ব্রেড
দিন গুলো এভাবেই পার হয়ে যায়
নীরব আর শান্ত পাহাড়ের মাঝে
প্রকৃতি কে গভীরভাবে দেখা
আবারো কুয়াশা জড়ানো
শীত বুঝি এলো এবেলায় ।
অনেক আগে থেকে অল্প স্বল্প লিখা শুরু । শখ বলা যায় । পাহাড় ,বন ,তেপান্তরের মাঠ সবই ভালো লাগে । নিজের হাতে বানানো ধোঁয়া উঠা চা খেতে ভালো লাগে । বৃষ্টি রাতে বৃষ্টি দেখতে ভালো লাগে । জানালা দিয়ে মেঘ দেখতে ভালো লাগে । আর ভালো লাগে বাংলা কবিতা পড়তে ।