আমাদের দেখা হলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমাদের দেখা হলে কতো চিল উড়ে যেতো
কতো শালিক ডানা মেলতো
কতো ময়না কথা বলতো
সে সব দিন আর নেই
তবুও বৃষ্টি আসে শহরে লিখতে বিরহ ।

একদিন তুমি আসবে নিতে ফুল
আমার সমাধির উপর থেকে
সেদিন হবে কথা চোখের সাথে
অন্তরে কতো ফুটেছিল ফুল
সেই ফুলে মালা করে পড়িয়ো তুমি অন্য প্রেমিকের গলে।

আমাদের দেখা হলে কতো মানুষ পথ চিনতো
যে হারিয়ে ছিল পথ সে ও পথ চিনতো
শুধু তোমাকে দেখবে বলে।

আজ নেই কিছু –
গোলাপের বীজ শুকিয়ে গেছে
মরুভুমি হয়েছে জীবন
আকাশ তবুও নীল রঙে।

চোখে ভাসে কতো আশা
কিন্তু কি হবে সে নেই ভালোবাসা
তবুও যে সে আমারি হয় বিরহে
রাতের ছায়া অদ্ভুত লেখা ।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
তাপস ঘোষ
তাপস ঘোষ
3 years ago

Wow, khub sundar laglo.

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।