![]()
আমার কাছে এসো মা শ্যামা
দেখি তোমায় দু’চোখ ভ’রে।
দ্যুলোক থেকে নেমে এসো মা শ্যামা
দেখি তোমায় দু’চোখ ভ’রে।
তুমি হ’লে সেই নদী
যে মেশে শিবসাগরে।
তোমার দয়া না পেলে
কীভাবে কাটব সাঁতার সে নদীতে?
দেখব কবে সে সাগর তবে?
তুমি আমার চোখের আলো
তোমায় ছাড়া চলব কীভাবে?
এসে আমায় নাও মা কোলে
চলে যাই তোমার সাথে ঐ আকাশে।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮/২/২০২৬
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)