ইনকিলাব জিন্দাবাদ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কী মজা! ওরা কত কিছু শুনিয়ে গদী চায়

বিপ্লবও ঢুকে গেছে দলের নিজস্ব খাঁচায়।

যে কোনো মৃতমঞ্চে সুগভীর শব্দটাকে ধরে

ওরা খালিখালি একঘেয়ে তানানানা করে!

হ্যাঁ, বিপ্লব দীর্ঘজীবী হোক, আমিও মুখ খুলি
কিন্তু বিপ্লবকে বানাই না মুখস্থ পাখিপড়া বুলি।
বিপ্লব ভীষণই উঁচু চিরকালীন মহান ধারণা
সম্প্রতি স্বর্গে চলে গেছে খেয়ে দলের তাড়না।
0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।