অপদার্থ মন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অপদার্থ মন
তুলোশী চক্রবর্তী
পাষাণেরে মন দিয়ে
হয়োনা গো সর্বশান্ত,
বরফ গলে সাগর হবে
তবু পাষাণ গলবে নাতো।
পাষাণ শুধু বাড়িয়ে যাবে
তোমার মুক্ত মনের যন্ত্রনা,
 অবহেলে চলে যাবে
তারে তুমি আর ডেকোনা।।
তিলেক দয়া নেই পাষাণের
মনে তিলেক দয়া নেই
তোমার নয়নে দেখলে অশ্রু
মুচকি হাসবে সেই।
কার মনেতে কি যে আছে
হে হরি,বোঝা যে না যায়_
স্নেহভরে ডেকে কেউ
অঘোরে কাঁদায়।
যে তীর বিঁধে  চলে যায়
তবু মন তার পানে ধায়
এ অপদার্থ মন আমার
রাখি যে কোথায়।।
1

Publication author

offline 5 years

Tuloshi Chakraborty

1
ভারত এর পশ্চিমবঙ্গের সম্ভ্রান্ত ব্রাহ্মন পরিবারে কবি তুলোশী চক্রবর্তী এর জন্ম ।পিতা অজয় চক্রবর্তী ।
Comments: 0Publics: 14Registration: 28-11-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।