![]()
রাগে অনুরাগে জাগিলো ইন্দ্রধনু
ভাবের বানেতে ভাসিলো যে মোর তনু।
উদাসী বেণুতে বাজিলো কি যে সুর
পিপাসিত মন হইলো বেদন বিধুর।
মত্ত ধরাতে চিত্ত হইলো ব্যাকুল
বরষার ঢলে ভরিলো যে নদীকুল।
এমনি দিনেতে গাহিতেছে কেবা গান
রিনিঝিনি তালে কাড়িলো যে মন-প্রাণ।
(বিদ্রোহী কবির জন্মদিনে)
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)