![]()
নিভে গেলে আলো, পথের শেষে দাঁড়িয়ে
শুধু শুনি শ্রাবণের কান্না,
প্রেমের নদী খুঁজে পায় না পাড়—
তবুও জেগে থাকি, আশার থেমে যাওয়া রাত।বেদনার উল্টো পিঠে,
জ্বলন্ত বারাণসী, ছায়া-শরীরে—
অন্ধকারে ছড়িয়ে যায় নামহীন গল্প;
তুমি ছিলে উজ্জ্বল উল্কাপিন্ড, প্রভা ছড়িয়ে শুধুই মুহূর্তের মত—আজ সেই স্মৃতির পারাবারে,
উদ্ভাসিত একাকী আমি—
তোমার নাম গুছিয়ে রাখি নিঃশব্দ হৃদয়ে,
ভাঙা দিগন্তে— ছুঁয়ে দেখি হারানো স্বপ্ন।প্রতিদিন চোখের জলে রঙিন হয় সংলাপ,
তবুও অভিমান বলে না কিছু,
তোমাকে ফিরিয়ে আনবো বলে—
অঝোর ধারায় চোখে নামিয়ে—
একটি চাঁদ, শুধু আমার হয়েই উঠে আসুক আঁধারে,
উদ্ভাসিত, আবার… অন্তহীন অপেক্ষার রাতে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)