![]()
চিত্রপটে আটকে আছি
আহত হরিণের মতো।
চোখ বেয়ে বেয়ে-
একটা ঝর্ণা নেমে গ্যাছে – মহানন্দার দিকে।
কোন পাখপাখালি নেই
মাথাহীন এক বক,বসে আছে আলে
একটা গ্রাম, ঠিক অতোটা দূরে নয়
যতোটা দূরে
আমাকে মনে হয়!
মাঝবয়সী দিনটা পাতার ফাঁক দিয়ে
পাহাড়ের পিছন
তুমি কী একটিবার আসবে
ছুঁয়ে দেখবে
দাঁড়িয়ে থাকা বর্তমান’কে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)