প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

৬+৬+৬+২

৬+২
মাত্রা বৃত্ত ছন্দ
কান নিলো চিলে তাই ভাবে দিলে 
খুঁজে শেষ সারা পাড়া,
খুঁজি দিন রাতে বহু লোক সাথে
কান হলো মোর হারা। 
নানা স্থানে খুঁজি নাই আসে বুঝি
কেঁদে ভাসে মোর বুক, 
হেনকালে ভাই মোর কান নাই
দেখাব ক্যামনে মুখ। 
ছুটি চিলে পিছু নাই বলি কিছু 
সাথে মোর বহু লোক, 
নানা কথা বলে চোখ ছলছলে 
হৃদয় জুড়িয়ে শোক। 
কানের এ কথা মনে মোর ব্যথা
মিলবে ক্যামনে কান,
মুখে আধি ছাপ কিসে চিলে মাপ
গেলো গেলো ভাই মান।
কান কান বলি আমি শুধু চলি
সকাল দুপুর রাত
এ আমার শ্রম হলো পণ্ডশ্রম 
হবে তবে বাজিমাত।
পরের যে কথা হবে যথাতথা
নাই কোনো দাম তবে, 
নিজের ভরসা নিজের খসড়া
নিজেই বুঝিবে কবে। 
রচনাকালঃ 
২৭/০৭/২০২১
0

Publication author

0
জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে জন্ম গ্রহণ করেন। দীনতার সাথে লড়াই করে সমানে এগিয়ে গেছেন। তার লেখা পড়ার হাতে খড়ি হয় নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেন
Comments: 1Publics: 42Registration: 02-01-2022
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
এ কে দাস মৃদুল
4 years ago

অনন্য অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।