![]()
কি ভয়ংকর-সুন্দর, তাই না?
Ki bhoyongkor-shundor, tai na?
কলমে— সুব্রত পণ্ডিত
সব প্রাণী খাদ্য খাবে,
আবার সব প্রাণী মলত্যাগ করবে—
এটাই বারমাস্যা।
আশ্চর্যের বিষয়,
মানুষ নামক প্রাণীদের
মলত্যাগের পরেই যত সমস্যা।
গু দেখে এমনিতেই গা ঘিনঘিন করে,
তার উপর
যদি থাকে গন্ধের আদান-প্রদান!
মলত্যাগ ব্যাপারটাতেই
অন্যদের সঙ্গে,
আমাদের বাড়াচ্ছে অনেক ব্যবধান।
বাচ্চার গু-এর সঙ্গে
মায়ের নিবিড় বন্ধন;
পর্যবেক্ষণেই হয় অনেক কিছু সমাধান।
ডাক্তার, বৈদ্য, হাকিম, কবিরাজ—
খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে,
ফাটিয়ে পড়ে গু-এর অভিধান।
মানুষ বাদে
কাউকেই জলছোঁচ করতে হয় না।
পোশাকে লজ্জা নিবারণও করতে হয় না।
আবার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য
চুল-নখ কাটতে হয়,
দাঁত পরিষ্কার করতে হয়।
ক্রিম, তেল, সাবান মাখতে হয়,
স্নান করতে হয়।
পরে টেরি বাগিয়ে পোশাকও পরতে হয়।
প্রকৃতি থেকে প্রকৃত পাওয়া জিনিসগুলির
অনেক পরিবর্তন না করলে
মানুষকে সুন্দর দেখায় না।
মনে হয়, পৃথিবীতে ভূত-রাক্ষসের
বিশ্রী নিদর্শন বলে যদি কিছু থাকে,
সেটাই হলো মানুষ।
কি ভয়ংকর-সুন্দর, তাই না!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)