জীবন মুক্তি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি ধর্ম জানি না
আমি বর্ন জানি না
জানি না আমি মন্ত্র!
শুধু জানি আমরা সবাই মানুষ
মানুষ তো মানুষই হয়
সে তো হয় না কখনো দুই
সে তো সদাই এক,
তবুও কেন তার জাতের বিচার
কেন তার এত ভেদাভেদ
সংসারে যে দুঃখের আগুন
নেই কোন তাঁর ভ্রুক্ষেপ।
বন্ধু যদি বলি তোমার আল্লা
আমার ভগবান
তোমার ভগবান আমার হরি,
সৃষ্টি তো করেছেন এক জনই
যাকে আমরা দেবতা জ্ঞানে
নিত্য দিনে পূজা করি।
বন্ধু যারা নিরবে দেশকে
করছে শোষণ
আমাদের মাতৃভূমি কে
করে তুলেছে যুদ্ধ ভূমি,
তাদের স্বার্থে করুন রক্তে
ভাসছে আপন জন মুনি।
এনেছে তারাই সহস্র ভেদাভেদ
লাগিয়েছে তারাই দাঙ্গা,
তাদের প্রলোভিত পাসার চালে
মানুষ হয়েছে আজ কড়ির ডান্ডা।
বন্ধু এ ধর্মের যুদ্ধ ভুলে
রক্তের দাগ মুছে ফেলে
সমস্ত বাধাকে দূরে ঠেলে,
সবে মিলে করি এসো
জীবন মুক্তি যুদ্ধের পন
বন্ধু
মানুষ যে সদাই মানুষের জীবন।

✒️ চার্ণক বিবাড়

0

Publication author

offline 1 year

Charnak Bibar

0
আমি সামান্য লেখালেখির চেষ্টা করি
Comments: 0Publics: 1Registration: 23-01-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।