জীবন স্রোত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জীবন স্রোত
-ভাস্কর পাল

জীবন হল এক চলমান নদী-
আছে স্রোত, আছে অফুরন্ত গতি।

এই স্রোতে কেউ পরে পিছিয়ে,
কেউ চলে এগিয়ে দূর হতে বহু দূরে।

তবু এ স্রোত থাকে না থেমে,
কখনো স্থির কখনো গতিশীল বেগে।

এই স্রোতে যায় ভেসে অনেক কিছু
আবার উঠে আসে স্রোতের টানে নতুন কিছু।

যেমন ওঠে সূর্য-তারা আকাশেতে,
পাখির ডাকে ঘুম ভাঙে সকালেতে।

তেমনই বয়ে চলে এ জীবন-
ধীর গতিশীল নদীর স্রোতে।

এ স্রোত মানে না বাঁধা,
নেই যে স্থিরতা।

নদী যেমন উৎস থেকে মেশে মোহনায়
এ জীবন শেষ হয় করুন বেদনায়।

0

Publication author

offline 2 months

ভাস্কর পাল

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted