টেক কেয়ার

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মুঠোফোনে কেউ নিলো নাই খোঁজ
কেউ করে নাই -টেক কেয়ার!
হাবুডুবু প্রেমে পড়িনি কখনো
প্রেমের বাতাসে হলো না ফ্যায়ার।

মাঝে মাঝে ভাবি প্রেম আসে নাকো
আবার তো বলি এমনি যে থাকো,
প্রেমের নামেই মেকি অভিনয়
প্রেমের বাজারে তুমি দ্যাখো নাকো।

আমার উপর অনেক পড়েছে
প্রেমের তো উঁকি ঝুঁকি,
আমি তো পড়িনি চরিত্র দাসে
না হয়ে প্রেমের সুখী।

প্রেম দিয়ে নয় কোন বিশ্বাসি
নিতে যদি টেক কেয়ার,
তবু একবার ধন্য ভেবেই
মনটা দিতাম শেয়ার।

যদি বলতাম চাইলেই হব
তোমার মনের রাজা,
না চাইলে তো চাইব না তার
চাইলে বাদ্য বাজা।

0

Publication author

0
পোস্ট কপি করবে না,
-মোঃ মুসা
Comments: 10Publics: 68Registration: 31-01-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।