![]()
তুলসী পূজন দিবস
কলমে- সুব্রত পণ্ডিত
পাতায় পাতায় ভক্তির ছোঁয়া,
শ্বাসে মিশে শান্তির গান,
তুমি যে শুধু গাছ নও মা—
তুমি আত্মশক্তির আহ্বান।
গৃহে আনো সৌভাগ্যের ঢেউ,
সমৃদ্ধির নীরব আশীর্বাদ,
শিকড় জুড়ে যুগযুগান্তের
সভ্যতার চিরন্তন ছাপ।
কাশি–সর্দির ক্লান্ত নিশ্বাসে
তোমার পাতাই ভরসা হয়,
চাপা দুঃখ, মানসিক চাপ
তোমার স্পর্শে হালকা হয়।
হৃদয় রাখো দৃঢ় ও শান্ত,
রক্তে বয়ে যাক সুস্থতার স্রোত,
অ্যান্টিঅক্সিডেন্ট পাতায় ধরে
জীবনের সতেজ বোধ।
মধু মেশানো তুলসীর স্বাদে
রোগ পালায় নীরবে দূরে,
আদা–গোলমরিচের কাপে
আরোগ্য আসে ঘরে ঘরে।
বিশ্বাস যার যেদিকেই যাক,
দর্শন থাকুক যেমন খুশি,
ভেষজ গুণে, বিজ্ঞান সত্যে
অমর তুমি—তুলসী।
এই কারণেই যুগের পর যুগ
ঘরের পাশে রাখি যতনে,
পূজা–অর্চনায়, ভালোবাসায়
সংরক্ষিত তুমি মানব মনে।
ভোরের আলোয় টিমটিম করে
প্রতি ঘরের কোণে জ্বলুক প্রদীপ,
শ্রদ্ধার ধূপে ভরে উঠুক বাতাস—
“তুলসী— তুমি এক পবিত্র উদ্ভিদ।”
সনাতনীর ভক্তি মাখা প্রার্থনায়
জাগে পবিত্রতার সুর,
মনে-তনে সুস্থতা আসুক,
দূরে সরে যাক ক্লেশ–দুর্ভোগ।
সার্থক হোক– পঁচিশে ডিসেম্বর
সার্থক হোক– “তুলসী পূজন দিবস”।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)