ডাকচিঠি-৪৯

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মেঘেদের জেলখানায় কখনো ভেসে যায় হৃদয়
দুটি হৃদয়ের নীরব বেদনা লিখি গভীর চেতনার বুকে
হাসি মুখে বিদায় দাও আমাকে এতটা পথ পেরিয়ে দূরে
তবুও তুমি ছিলে চোখের কোণে পূর্ণিমার চাঁদে।
দিন রাত্রি বন্ধুরা সবাই মিলে বাজি রাখি দুঃখের তাসে জীবন কুড়িয়ে পেয়ে।
কেউ কেউ হৃদয়ের কথা বোঝে
কতটা আপন ভাবা যায় ! যতটা আপন ভাবলে মন বাড়িয়ে ছোঁয়া যায় আমাকে।।

লক্ষ জীবন ধরে রাখতে পারলাম অজস্র চোখের পানি মুছে
কেউ ছিল না চোখের পলক ফেলতে জমিয়ে রাখতে সুখে
পাগল ছিলাম পাগল হলাম অনাবিল জোৎস্নার আলোয় আলোকিত জীবন পথে।।

কখনও মুখোমুখি দাঁড়িয়ে থেকেছি
কিংবা দূরে গেছি সোনালী রোদ বুকে মেপে ।
তবুও নীল নদের তীরে শুরু হয়েছে বসবাস
সাহারার বালি যেন বিপক্ষে বিপ্লব।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।