ধ্বংস স্তূপ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ধ্বংস স্তূপ
-ভাস্কর পাল

পড়ে আছে কোন সে সময় জুড়ে-
কত না ইতিহাসের ইতির চিহ্ন
মুছে গেছে কত সৌধ কত ঐতিহ্য
কোন বিপর্যয়ে হয়েছে সব ধ্বংস।।
পড়ে আছে পৃথিবীর বুকে, ভূমিতলের ধূলি-
ধূলিমা মাখায় সজ্জিত সব স্তূপ গুলি।
নেমেছিল বৃষ্টি, ঘনায়ছিল কালো মেঘ রাশি
গর্জেছিল হুংকারে অশনি সংকেত
যুদ্ধ, যুদ্ধ!!
সব ধূলিমা লিপ্ত – সব স্তব্ধ।।
আকাশ সাজায়ে উঠেছিল করুন রবি
দিনের অন্ত ঘটিয়ে নতুন প্রভাতে।
চারিদিকে রক্তের চিহ্ন-
ছিটে ছিটে লেগেছিল চারপাশে,,
ধূ – ধূ প্রান্তর প্রশস্ত
যেথা ছিল অট্টালিকা – সৌধ।
স্তূপ গুলি আজ ভঙ্গুর
যেন চিহ্ন বহন করে বয়ে গেছে কেবল।
লক্ষ কোটি প্রাণ এলো গেলো-
বছর কাটিয়া বছর বাড়িল,
উগ্র হয়ে আসিল কত প্রকৃতির বিপর্যয়
স্মৃতি মৌন স্তূপে স্তূপে।
লিখিত রচিত সকল ইতির পত্রতে।।
জ্বলিয়াছে কবেই নিত্য দিবার – অবসানে
পুরাতন স্তূপে নতুন ভাস্কর মিলিছে
উচ্ছিঙ্খল – রূদ্র কোলাহল থামিয়া,
ধ্বংস স্তূপ স্তব্ধ হয়ে মাটিতে মিলিয়া-
শত ইতিহাস বহন করে চলেছে।।

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।