নিঃসঙ্গতার সর্বনাম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দিনের আলো মরে এলে আঁধারের গায়ে লেগে থাকে পূর্ব াহ্নের দীর্ঘল ছায়াতল,

নিঃসঙ্গতার পিঠোপিঠি যত সর্বনাম অন্ধকারে ভেসে থাকা গহীন কালোজল।

বিষাদ সন্ধ্যা নামে চুম্বনের মতো ঘন হয়ে

আকাশী রঙের দেওয়াল কথাময় আলপথ

বিষয়ের চারিপাশে বেনামি সম্পাত যত বসে থাকি তিস্তার  উপল বালুকাবেলায়।

ছায়াপথে বৃষ্টির পোয়েটিক ঝুরি নাম কথামুখ আধফোটা চাঁদের পুকুর

জ্যোৎস্নায় সাঁতরায় পুরাতন কথাকলি নিবিড় জীবনপথে কত নাম একাকী হারায়।

 

0

Publication author

0
শূন্য দশকের কবি ও গল্পকার। 'কবিতা এই সময়' পত্রিকার সম্পাদক। প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক দাগ ও আঁচড়,’ (২০০৭)। প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি।বারান্দায় দাঁড়কাকের বাসা, পেজা মেঘ ও ঈশ্বর জানালা, এক কাপ চায়ের উষ্ণতা, ইত্যাদি।
Comments: 0Publics: 3Registration: 07-06-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।