![]()
অনেক কবিতা লিখেছি
কিন্তু, একটাও তোমাকে দেবার মতো নয়,
আসলে ওগুলো সব বাংলা ভাষায় লেখা
একটাও মনের ভাষায় নয়।
এখন মনের ভাষায় লিখতে হলে-
শরীর থেকে মনকে বাইরে আনতে হবে
তারপর, তার ভাষা শিখে তোমার জন্য কবিতা লিখতে হবে,
কিন্তু, মনকে বাইরে আনলে তো আমিই দেহ রাখব,
তাই এ জীবনে আর পূরণ হলো না এই আশাটা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)