![]()
এই দূষিত পৃথিবীতে এখনো বসন্ত আসে,আনমনে !
ঘোরলাগা অবাক করা পলাশ সকালে, হয়তো বা বাউরি-বাতাসের ছোঁয়ায় আলটুপটাপ মনকেমনে।
চোখ বুজলেই হলুদ অমলতাসের বন,অথচ এই নিঃসঙ্গ বসন্তে মন নিজস্ব কোণ খোঁজে,চায় ভালোবাসার রঙে রাঙানো নিজস্ব একান্ত ঘর ।
একটা আস্তদুপুর হেঁটে যায় নিরুদ্দেশের পথে,
চোখ বুজলেই বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে সুদূরে;
পূর্ণিমা রাতে কে যেন বাঁশিতে আনন্দ সুর বাজায়,
মুঠোয় অনন্ত নিয়ে জ্যোৎস্না মেলে আশ্চর্য ডানা।
তবুও কেন এমন বসন্তে মন বিশ্বস্ত ভালোবাসা খোঁজে,আজন্ম কাঙাল খোঁজে নিজস্ব ঠিকানা ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)