পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পার্শ্বপ্রতিক্রিয়া
আহমেত কামাল

রোজ আপনাকে দেখছি আর ভারসাম্য নষ্ট করছি কোথায়।
কোথাও গড়িয়ে পড়ছে,,,
লেখার অক্ষর,চিন্তাশক্তি এবং
আমার ঘর।

অথচ
আপনি হাঁটছেন,,
অায়নায় দাঁড়িয়ে কপালে এঁটে দিচ্ছেন শীতকালীন চাঁদ,
শরীরময়
হাসনাহেনার হাসি।

রোজই
আপনি স্বাবলম্বী হচ্ছেন সাহসে
চিন্তায়।
এমনকী হাসিতে।

অথচ
দ্যাখুন,,,, আপনাকে দেখে ক্যামন ডুবে যাচ্ছি,, কোথাও
কোথাও ঢুকে পড়ছে
আমার পৃথিবী নতুন মেরামত নিয়ে।

– হ্যালো আপনাকে বলছি,,,
আপনি কী অবগত আছেন প্লিজ!!

0

Publication author

0
Comments: 0Publics: 87Registration: 25-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।