প্রেম -প্রহরী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি আজ সারারাত চাঁদের দেশের প্রহরী
ঘন কালো রাতের নিশানা
আমার বুকে সাঁতার কাটে।
সবে মাএ প্রেমিক প্রিয়তমা
লিখেছে নাম ইতিহাসের পাতায়
কারা যেন সিগারেটের ধোঁয়ার এঁকেছে
বিচ্ছেদের জড়াঙ্কিত চিএগুলো।
আমি এইমাত্র নিরাশ হলাম
সাদা কাগজের অদ্ভুত পাতায়
নীল কয়েকটি জোনাকি পোকা
জমিয়েছে প্রেম হলুদ বেলায়।
প্রেম-পিয়াসী সব পরিযায়ী পাখি
রাতের আকাশে ডানা মেলে
উড়ছে আমার আকাশের সীমানা ছেড়ে দিয়ে।

আমি এক প্রেমের প্রহরী
পথে প্রান্তরে ঘুরে বেড়ায়
আর মনে আঁটি কত ফন্দি।
হয়তো কিছু পাওয়া হ’ল না
চোখের ভিতর নক্ষত্রের পতন
ধ্রুবতারার সমবেদনা ঘেরা ,
ব্যর্থ গাছের জীর্ণ পাতাগুলি
চৈত্রের আগুনে ঝলসে যায় নিমেষে
গোলাপের কাঁটায় বিদ্ধ হয়ে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।